• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুটি বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৬, ১৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন প্লেন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অন্যদিক, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) এবং পুলিশ আলাদাভাবে দাবি করেছে, তারা ইসফাহানের কাছে একটি মার্কিন সি-১৩০ সহায়ক প্লেন ভূপাতিত করেছে। ভূপাতিত যুদ্ধবিমানের অস্ত্র কর্মকর্তা একজন কর্নেল ছিলেন। দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর রোববার ভোরে মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কমান্ডো বাহিনী এবং উদ্ধার করা পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে নির্ধারিত দুটি মার্কিন পরিবহন প্লেন ইরানের ভেতরে একটি দূরবর্তী ঘাঁটিতে বিকল হয়ে পড়ে।

সংবেদনশীল সরঞ্জামসহ এসব প্লেন ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডাররা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প হিসেবে আরও তিনটি প্লেন পাঠিয়ে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়।

সিবিএস নিউজ নিশ্চিত করেছে, আটকে পড়া কর্মকর্তার দিকে অগ্রসর হওয়ার সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি গোলাগুলিতে জড়িয়ে পড়ে। একই সময়ে মার্কিন আক্রমণকারী প্লেনগুলো ইরানি গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলি চালায়। দুই কর্মকর্তা সিবিএসকে জানান, ভূপাতিত কর্মকর্তা একটি বীকন ও এনক্রিপ্টেড যোগাযোগ যন্ত্র ব্যবহার করে উদ্ধার বাহিনীর সঙ্গে সমন্বয় করছিলেন, তবে আত্মরক্ষার জন্য তার কাছে শুধু একটি পিস্তল ছিল।

কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযানে যুক্ত মার্কিন বাহিনীতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে আইআরজিসি ও বাসিজ সদস্যদের হতাহত অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম, রেভল্যুশনারি গার্ডের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে থাকা একটি ‘মার্কিন শত্রু প্লেন’ তারা ধ্বংস করেছে। এছাড়া ইরানের পুলিশ কমান্ড (ফারাজা) দাবি করেছে, তাদের কমান্ডো ইউনিট ইসফাহানের দক্ষিণাঞ্চলে ‘বিপুল গোলাবর্ষণের মাধ্যমে’ একটি মার্কিন সি-১৩০ সহায়ক প্লেন ধ্বংস করেছে।

স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, প্লেনটি একটি রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হতো।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্টকম এ বিষয়ে কোনো নিশ্চিত বা অস্বীকারমূলক মন্তব্য করেনি। যুদ্ধ চলাকালে ইরান একাধিকবার মার্কিন প্লেন ভূপাতিত করার দাবি করেছে, যার কিছু এখনো যাচাই হয়নি। অত্যন্ত জটিল অভিযান এই উদ্ধার অভিযানে শত শত বিশেষ বাহিনীর সদস্য, ডজনখানেক যুদ্ধবিমান ও হেলিকপ্টার, পাশাপাশি সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয়।

আরও পড়ুন

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল

একজন জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা একে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের ইতিহাসে ‘সবচেয়ে কঠিন ও জটিল’ অভিযানের একটি হিসেবে বর্ণনা করেছেন।

এছাড়া, সিআইএ-ও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ইরানের ভেতরে বিভ্রান্তিমূলক কৌশল পরিচালনা করে এবং ‘বিশেষ সক্ষমতা’ ব্যবহার করে পাহাড়ের একটি ফাটলে লুকিয়ে থাকা কর্মকর্তার অবস্থান শনাক্ত করে।

এমএস/

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা
হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনায় ওমান-ইরান
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনায় ওমান-ইরান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।